আরও দেখুন
01.04.2026 10:59 AMগতকাল মধ্যপ্রাচ্য সামরিক উত্তেজনা হ্রাসের আশায় এবং সুদের হার বৃদ্ধির পরিবর্তে সম্ভাব্য অর্থনৈতিক মন্দার ঝুঁকির দিকে ট্রেডারদের মনোযোগ সরে যাওয়ার ইঙ্গিতের ফলে তৃতীয় দিনের মতো স্বর্ণের মূল্যের অব্যাহত উত্থান পরিলক্ষিত হয়েছে। ট্রেডাররা এখন ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের প্রত্যাশা করছে এবং মার্কেটের সামগ্রিক পরিস্থিতি পুনর্মূল্যায়ন করছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সম্ভাব্য সমাপ্তির সংকেত পাওয়ার আগে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি যে আগ্রহ তীব্রভাবে কমে গিয়েছিল তার প্রধান কারণ ছিল সংঘাত সম্প্রসারণের আশঙ্কা, যার ফলে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়ে দ্রুত বিশ্বব্যাপী সুদের হার বাড়তে পারতো। তবে সংঘাত তীব্র হওয়ার ঝুঁকি কমায় বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ফিরে আসছেন, কারণ জ্বালানি আমদানির উপর নির্ভরশীল দেশগুলোতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব দীর্ঘদিন অনুভূত হবে।গতকাল স্বর্ণের দর আউন্স প্রতি 1.2% বেড়ে $4700 অতিক্রম করেছে, আগের সেশনে 3.5% উত্থানের ধারাবাহিকতায় আরও কিছুটা পুনরুদ্ধার করেছে।যেমনটি আমি উল্লেখ করেছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন যে তিনি আশা করছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে। তিনি বলেন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে তার সামরিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং হরমুজ প্রণালী অবরোধমুক্ত করার জন্য অন্যান্য দেশগুলোর নিজেদের চেষ্টা করা উচিত। এই মন্তব্য ফিন্যান্সিয়াল মার্কেটে লক্ষ্যণীয় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্রুত ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের প্রত্যাশা উস্কে দিয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে প্রদান করা এই বক্তব্যটি জ্বালানি সরবরাহের ঝুঁকি কমার সম্ভাবনার সংকেত হিসেবে বিবেচিত হয়েছে। হরমুজ প্রণালীর পুনরায় অবরোধমুক্ত হলে তা বিশ্বজুড়ে তেলবাজারকে স্থিতিশীল করে তুলতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার মন্থর হতে পারে।যখন ট্রেডারদের মনোযোগ মুদ্রাস্ফীতি থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকির দিকে সরে যায় তখন সাধারণত স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়। তবে এই সংঘাত এখনও শেষ হয়নি বলে ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে।সাম্প্রতিক পুনরুদ্ধার সত্ত্বেও, মার্চ মাসে স্বর্ণের প্রায় 12% দরপতন হয়েছে—এটি অক্টোবর 2008 পরের মাসিক ভিত্তিতে সবচেয়ে ব্যাপক দরপতন চিহ্নিত করে। এখন চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ বিশ্ব বাজারগুলোকে অস্থিতিশীল করে দিয়েছে এবং জ্বালানি ও অন্যান্য পণ্যের সরবরাহ হ্রাস করেছে, ফলে মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে যা ঐতিহ্যগতভাবে স্বর্ণকে মূলধন সুরক্ষার মাধ্যম হিসেবে আকর্ষণীয় করে তুলেছে।টেকনিক্যাল চিত্রের দিক থেকে, ক্রেতাদের প্রথমে স্বর্ণের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $4708 অতিক্রম করাতে হবে। এতে স্বর্ণের মূল্যের $477-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে, যা ব্রেক করে $4835 পর্যন্ত যাওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। অন্যদিকে, স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $4647-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে ঐ রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের দর দ্রুত $4591 পর্যন্ত নেমে যেতে পারে, এমনকি $4531 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও আছে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

