আরও দেখুন
সোমবার খুবই কম সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানিতে আজ মার্চ মাসের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথম মুদ্রাস্ফীতি প্রতিবেদন হতে যাচ্ছে—যখন তেল ও অন্যান্য জ্বালানি মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ত্বরান্বিত হবে এ বিষয়ে এদের কারো সন্দেহ থাকার সম্ভাবনা কম। ইসিবি এবং ব্যাংক অব ইংল্যান্ড মূল্যস্ফীতি বৃদ্ধির চাপ মোকাবিলায় আর্থিক নীতিমালা কঠোর করার জন্য প্রস্তুত রয়েছে। তবুও, গত দুই মাসে মার্কিন ডলারের দর কেবল বৃদ্ধিই পাচ্ছে, কারণ ট্রেডাররা ঝুঁকিপূর্ণ কারেন্সি ও অ্যাসেট থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন। অতএব, এই সপ্তাহের সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টে খুব বেশি প্রভাব ফেলবে না বলে ধারণা করা যায়।
সোমবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে জেরোম পাওয়েলের বক্তব্যের কথা উল্লেখ করা যেতে পারে। ফেডের চেয়ারম্যান আজ কী বিষয়ে কথা বলবেন তা আগে থেকে বলা কঠিন, তবে কেন্দ্রীয় ব্যাংকের শেষ বৈঠকটি অল্প কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়ায় তিনি নতুন কোনো তথ্য প্রদান করবেন এমন সম্ভাবনা কম। ফেডের অবস্থান বেশ স্পষ্ট—সংস্থাটি আর্থিক নীতিমালা নমনীয়করণে বিরতি নিয়েছে, যা ইউরো ও পাউন্ডের বিপরীতে মার্কিন ডলারের দরপতন ঘটাতে পারত। মূলত ভূ-রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে ট্রেডার ও বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলার ক্রয় করছে, নাহলে পরিস্থিতি ভিন্ন হতো। আমাদের ধারণা অনুযায়ী বর্তমানে কারেন্সি মার্কেটে ফান্ডামেন্টাল প্রেক্ষপট, টেকনিক্যাল এনালিসিস ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের প্রভাব ন্যূনতম পর্যায়ে রয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে মার্কেটে যেকোনো ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ আজ মধ্যপ্রাচ্য থেকে যেকোনো মুহূর্তে যেকোনো খবর আসতে পারে এবং সাম্প্রতিক সময়ে এসব খবর বেশ পরস্পরবিরোধী ছিল। আজ ইউরো 1.1527-1.1531 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3259-1.3267 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের মূল্যের তীব্র ও স্থায়ী উত্থানের কোনো সুস্পষ্ট ভিত্তি দেখছি না (শুধু ভূ-রাজনীতি নয় সকল বিষয় বিবেচনায়), তবে ট্রেডাররা সম্পূর্ণভাবে ভূ-রাজনীতির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করায় নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারই সমর্থন পাচ্ছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।