আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 162.64 লেভেল টেস্ট করে, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছিল। এই কারণে আমি মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করিনি।
গতকাল প্রকাশিত কার্যবিবরণীতে সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে ফেডারেল রিজার্ভের অভ্যন্তরে মতভেদের কারণে ইয়েনের বিপরীতে মার্কিন ডলার সামান্য দরপতনের শিকার হয়েছে। যদিও বেশ কয়েকজন কর্মকর্তা স্পষ্টভাবে বলেছেন যে, তাঁরা আর্থিক নীতিমালা কঠোর করার কারণ দেখতে পাচ্ছেন এবং মুদ্রাস্ফীতি বেশি থাকলে সুদের হার বাড়ানোর অনুমোদন দেবেন, তবে বেশিরভাগ সদস্যই আর্থিক নীতিমালার ক্ষেত্রে আরও সতর্কতামূলক পন্থা অবলম্বনের পক্ষে ছিলেন। এছাড়াও, ব্যাংক অফ জাপান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে পারে এবং শেষ পর্যন্ত মূল সুদের হার ২%-এর উপরে নিয়ে আসতে পারে, এমন আলোচনাও মার্কেটে ভেসে বেড়াচ্ছে। এটি ইয়েনের মূল্যকেও ইতিবাচকভাবে প্রভাবিত করেছে, বিশেষত যখন সম্প্রতি ইয়েনের মূল্য মার্কিন ডলারের বিপরীতে বহু বছরের সর্বনিম্ন লেভেলের কাছাকাছি অবস্থান করছে। তবে, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ছাড়া, আমরা USD/JPY-এর দরপতনের আশা করতে পারি।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 162.84-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 162.47-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 162.84-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 162.28-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 162.47 এবং 162.84-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 162.28-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 161.93-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 162.47-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 162.28 এবং 161.93-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।