আরও দেখুন
বৃহস্পতিবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, এবং সেগুলোর কোনোটিই তেমন গুরুত্বপূর্ণ নয়। তাই, আজও মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো তেমন কিছুই থাকবে না। জার্মানিতে ট্রেড ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আনএমপ্লয়মেন্ট ক্লেইমস এবং নতুন আবাসন বিক্রয় সংক্রাআন্ত প্রতিবেদন প্রকাশিত হবে। সাম্প্রতিক মাসগুলোতে, ট্রেডাররা মূলত মুদ্রাস্ফীতি এবং ননফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফলের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছে। উভয় কারেন্সি পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা বেশ কম রয়েছে।
বৃহস্পতিবারের অন্যতম গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট হিসেবে ফেডারেল রিজার্ভের প্রতিনিধি লরেটা মেস্টার এবং জন উইলিয়ামসের বক্তব্য অনুষ্ঠিত হবে। তবে, আগামী মাসগুলোতে ফেডের গৃহীত অবস্থান মূলত ভূ-রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্য এবং মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ওপর নির্ভর করবে। মার্কিন মুদ্রাস্ফীতির পরবর্তী প্রতিবেদনটি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে এবং এই সূচকের ওপর ভিত্তি করে ফেডের মুদ্রানীতিতে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে সিদ্ধান্ত ও পূর্বাভাস দেওয়া যেতে পারে। মুদ্রাস্ফীতি যত কমবে (যদি কমে), বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও তত কমে যাবে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট "শর্তসাপেক্ষে ইতিবাচক" রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে, "পারমাণবিক ইস্যু", লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে মতোবিরোধ বজায় রয়েছে। তাত্ত্বিকভাবে, ট্রেডাররা হয়তো পুনরায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করতে পারে; তবে, মার্কিন ডলারের মূল্য পুনরায় সক্রিয়ভাবে বাড়তে শুরু করার জন্য এটি স্পষ্টতই যথেষ্ট নয়। সর্বোপরি, তেহরান এবং ওয়াশিংটন এখনও শান্তি স্থাপনের পথে রয়েছে এবং আলোচনা অব্যাহত আছে। তবে বুধবারের ঘটনাপ্রবাহের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি যে কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে তা তুলে ধরেছে। আলোচনা ও বিদ্যমান চুক্তি যেকোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে।
চলতি সপ্তাহের শেষদিকের ট্রেডিংয়ে, উভয় কারেন্সি পেয়ারেরই খুব মন্থর ট্রেডিং দেখা যেতে পারে, কারণ আজও কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না কোনো ইভেন্টও নির্ধারিত নেই। ইউরো এবং পাউন্ডের মূল্য যেকোনো দিকে ওঠানামা করতে পারে। ইউরো 1.1420-1.1432 এরিয়া থেকে এবং পাউন্ড স্টার্লিং 1.3380-1.3386 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। আজ আমরা মার্কেটে বিশেষ শক্তিশালী মুভমেন্ট বা উচ্চমাত্রার অস্থিরতার প্রত্যাশা করছি না।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।