আরও দেখুন
সোমবার মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার তীব্রতা বৃদ্ধির মধ্যে GBP/USD পেয়ারের দরপতন ঘটেছে। মূলত আজ থেকেই পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে, তবে আমরা মনে করি না যে এই কারণে নতুন করে ফেব্রুয়ারি ও মার্চের মতো মার্কিন ডলারের মূল্যের দীর্ঘস্থায়ী ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি হবে। তবুও এই বিষয়টি স্বীকার করা উচিত যে এখন থেকে GBP/USD পেয়ারের আরও মূল্য বৃদ্ধির পথ কঠিন হয়ে পড়েছে। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে ঊর্ধ্বমুখী প্রবণতা অপরিবর্তিত রয়েছে, কারণ এই পেয়ারের মূল্য গত সপ্তাহে 1.3476-1.3587-এর সাইডওয়েজ চ্যানেল থেকে বের হয়েছিল, কিন্তু পরবর্তীতে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবে আবার সেখানে ফিরে এসেছে। অতএব আমরা সামনে প্রাণবন্ত একটি সপ্তাহের আশা করতে পারি, যেখানে প্রচুর ভূ-রাজনৈতিক খবর ও গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। মনে রাখবেন, প্রতিটি মাসের প্রথম সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রম বাজার ও বেকারত্ব সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়। 15 মে কেভিন ওয়ার্শ ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন এবং তিনি সম্ভবত "ডোভিশ" বা নমনীয় অবস্থান গ্রহণ করবেন। তবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়তে থাকে, তাহলে ওয়ার্শ ও মিরানের পক্ষে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে।
সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে শুধুমাত্র একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.3587-1.3598 রেঞ্জ থেকে বাউন্স করে, যা সহজেই নতুন ট্রেডারদের একটি শর্ট পজিশন ওপেন করার সুযোগ দেয়। এ পজিশনটি সন্ধ্যার মধ্যে ম্যানুয়ালি ক্লোজ করে কমপক্ষে 40 পিপস মুনাফা অর্জন করা যেতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে পুনরায় সামরিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও, মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই। অতএব আমরা 2025 সালের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা 2026 সালেও পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। আমরা ধারণা করছি যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাত্রা গুরুতরভাবে না বাড়লে ফেব্রুয়ারি ও মার্চে মার্কিন ডলারের দর যতটুকু বৃদ্ধি পেয়েছে তা আর ধরে রাখা সম্ভব হবে না। তবে পৃথক ঘটনার ভিত্তিতে মাঝেমধ্যে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে পারে, যদিও সামগ্রিকভাবে মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব অনেকটা কমে গেছে।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়া থেকে বাউন্স করে, তখন নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3476-1.3489, 1.3587-1.3598, 1.3695, 1.3741-1.3751।আজ যুক্তরাজ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, যখন যুক্তরাষ্ট্রে ISM ও JOLTs থেকে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ দুইটি প্রতিবেদন প্রকাশিত হবে। এই সূচকগুলোর ফলাফল উপেক্ষা করা উচিত হবে না, তবে মনে রাখতে হবে যে ট্রেডাররা আবার ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।