আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 159.90 লেভেল টেস্ট ঘটেছিল—যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণেই আমি মার্কিন ডলার ক্রয় করিনি এবং এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টটি কাজে লাগাতে পারিনি।
আজ USD/JPY পেয়ারের মূল্য আরও বৃদ্ধি পেয়েছে, কারণ আজকের এশীয় সেশনে ট্রেডাররা ফেডারেল রিজার্ভের 3.5%-3.75% রেঞ্জে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে মূল্যায়ন করা শুরু করেছে। লক্ষণীয়ভাবে, গতকাল ফেড কমিটির তিনজন প্রতিনিধি স্বল্পমেয়াদে ডোভিশ বা নমনীয় অবস্থায় থেকে সরে আসার পক্ষে ভোট দিয়েছেন, যা ইয়েনের দর 160-এর ওপরে থাকা অবস্থায় মার্কিন ডলার ক্রয়ের প্রবণতাকে ত্বরান্বিত করেছে। জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার তীব্রতা USD/JPY-এর মূল্যের নাটকীয় উত্থানকে আরও ত্বরান্বিত করেছে। তবে মনে রাখা উচিত যে জাপানি কেন্দ্রীয় ব্যাংক বারবার সতর্ক করেছে যে ইয়েনের দর 160-এর নিচে গেলে তারা মুদ্রানীতিগত হস্তক্ষেপের মাধ্যমে মূল্য নির্ধারণ করবে—যা এই মুহূর্তে ঘটছে। সুতরাং USD/JPY-এর লং পজিশনের ক্ষেত্রে ব্যাপকভাবে সতর্ক থাকা প্রয়োজন।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি মূলত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 161.44-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 160.85-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 161.44-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 160.55-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 160.85 এবং 161.44-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 160.55-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 160.11-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 160.85-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 160.55 এবং 160.11-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।