আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 159.05 লেভেল টেস্ট করেছিল—যা মার্কিন ডলার বিক্রির জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। 159.05-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ফলে পরিকল্পনা #2 অনুযায়ী মার্কিন ডলার বিক্রি করা হয়, যার ফলে এই পেয়ারের 25 পিপস দরপতন ঘটেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জাপান মিশনের প্রধান রাহুল আনন্দ বলেছেন, হরমুজ প্রণালী থেকে উদ্ভূত চলমান অনিশ্চয়তার মাঝে ব্যাংক অফ জাপানের স্পষ্ট যোগাযোগ আরো বেশি গুরুত্বপূর্ণ হবে—এ মন্তব্যের পর জাপানি ইয়েনের দর সামান্য বৃদ্ধি পেয়েছে। রাহুল আনন্দ যোগ করেন যে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী ব্যাংক অব জাপানকে মুদ্রানীতির ব্যাপারে ব্যাপকভাবে নমনীয় পদক্ষেপ থেকে ধীরে ধীরে সরে এসে 2027 সালের মধ্যে সুদের হার নিরপেক্ষ স্তরে ফিরিয়ে নিয়ে আসার আসার চেষ্টা চালিয়ে যেতে হবে; এছাড়া দেশটির কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক প্রতিবেদনের ওপর নির্ভরশীলতা ও নমনীয়তা প্রদর্শন করতে হবে। তবুও USD/JPY পেয়ারের যেটুকু দরপতন ঘটেছে তা দ্রুতই ক্রেতারা এই পেয়ার ক্রয় করার মাধ্যমে পুনরুদ্ধার করেছে, ফলে সাম্প্রতিক দিনগুলোতে এই পেয়ারে মূল্যের দুর্বল মুভমেন্ট বজায় রয়েছে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 159.45-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.98-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.45-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য দরপতনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 158.68-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.98 এবং 159.45-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 158.68-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 158.39-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.98-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 158.68 এবং 158.39-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।