empty
 
 
12.03.2026 08:36 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১২ মার্চ

বিটকয়েনের মূল্য আবারও $71,000-এর ওপরে অবস্থান ধরে ব্যর্থ হয়েছে এবং $69,500-এ নেমে এসেছে, যেখানে এটির মূল্য বর্তমানে অবস্থান করছে। ইথেরিয়ামের মূল্য $2,000-এর ওপরে থাকলেও বড় ধরনের দরপতনের ঝুঁকি বজায় রয়েছে।

This image is no longer relevant

সাইডওয়েজ চ্যানেলে ট্রেডিং চলমান থাকায় এবং নিকটমেয়াদে ইতিবাচক কোনো খবরের প্রত্যাশা না থাকায়, মার্কেটে ক্রমেই আলোচনা হচ্ছে যে বিটকয়েনের আরও কারেকশন হয়ে এটির মূল্য নিম্নমুখী হতে পারে—প্রায় $45,000–$50,000 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

সুস্পষ্ট অনুঘটকের অনুপস্থিতি এবং কনসোলিডেশনের আধিপত্য অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করছে, যা সাধারণত মূল্যের বড় ধরনের পরিবর্তনের আগে ঘটে থাকে।

উল্লেখযোগ্য যে এই ধরনের আলোচনা কিছু সময় ধরেই চলমান, এবং বিটকয়েনের মূল্য $71,000 ছাড়িয়ে যেতে ব্যর্থ হওয়ায় এই ধরনের গুঞ্জন আরও তীব্র হচ্ছে। এই উল্লেখযোগ্য দরপতনের রোধের জন্য দ্রুতই বিটকয়েনের মূল্যের গুরুত্বপূর্ণ লেভেল ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হওয়া দরকার; নইলে ট্রেডাররা নতুন করে বিক্রয়ের প্রবণতা ও দরপতনের মুখোমুখি হতে হতে পারে। উচ্চ মূল্যস্ফীতি বজায় থাকার প্রত্যাশার কারণে অনেক কেন্দ্রীয় ব্যাংক সম্ভবত সুদের হার আরও কমাতে আগ্রহী হবে না—যা আর্থিক খাতে লিকুইডিটির জন্য ক্ষতিকর হবে। লিকুইডিটি কম থাকলে বিটকয়েনের দরপতনের সম্ভাবনা বাড়ে।

তবে সার্বিকভাবে বর্তমানে সাইডওয়েজ রেঞ্জভিত্তিক ট্রেডিং পরবর্তী বড় মুভমেন্টের আগে অ্যাকিউমুলেশনেরও সংকেতও হতে পারে। আগেই উল্লেখ করেছি—স্পট ইটিএফে বিনিয়োগ প্রবাহ বা নতুন আইনগত অনুমোদনের মতো শক্তিশালী মৌলিক খবরের অনুপস্থিতিতে আত্মবিশ্বাসীভাবে গুরুত্বপূর্ণ ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হওয়ার কোনো ভিত্তি দেখা যাচ্ছে না।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকগুলোর উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাবো—দীর্ঘমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি, যা এখনও পুরোপুরিভাবে বিদ্যমান রয়েছে।

স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $70,700-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $69,700-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $70,700-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $69,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $69,700 এবং $70,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $68,400-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $69,100-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $68,400-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $69,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $69,100 এবং $68,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,055-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,034-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,055-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,015 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,034 এবং $2,055-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,981-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,015-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,981 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,034-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,015 ও $1,981-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.