আরও দেখুন
যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 156.00 লেভেল টেস্ট করেছিল, যা ডলার বিক্রির জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। এই কারণে এই পেয়ারের মূল্য মাত্র 10 পিপস কমেছে।
মার্কেটে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া প্রত্যাশার চেয়ে আরও জটিল ছিল। জাতীয় নিরাপত্তা ও বৈদিশিক নীতিনির্ধারণের দৃষ্টিকোণ থেকে সামরিকভাবে জাপানের অংশগ্রহণের না করার সিদ্ধান্ত যুক্তিযুক্ত হলেও এটি বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি গ্রহণ থেকে বিরত থাকার প্রবণতাকে প্রতিহত করতে পারেনি, যারা আরও নির্ভরযোগ্য অ্যাসেটে বিনিয়োগ করতে আগ্রহী ছিল। ঐতিহ্যগতভাবে বৈশ্বিক অস্থিতিশীলতার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে। পরিলক্ষিত প্রবণতা ইঙ্গিত দেয় যে সংঘাতের সম্ভাব্য বিস্তৃতি ও এর অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত উদ্বেগগুলোর প্রভাব পৃথক জাতীয় ঘোষণার ইতিবাচক সংকেতগুলোকে ছাপিয়ে গেছে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে, আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 157.8721-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 157.08-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 157.87-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য দরপতনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 156.50-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 157.08 ও 157.87-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 156.50-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 155.74-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 157.08-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 156.50 ও 155.74-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।