empty
 
 
03.06.2024 11:42 AM
EUR/USD পেয়ারের ট্রেডিংয়ের পরিকল্পনা, ৩ জুন: নতুন ট্রেডারদের জন্য সহজ পরামর্শ

শুক্রবারের ট্রেডের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1H চার্ট

This image is no longer relevant

শুক্রবার EUR/USD পেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ইউরোজোন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গত সপ্তাহের প্রায় সব মূল সামষ্টিক প্রতিবেদন ইউরোর পক্ষে কাজ করেছে। উদাহরণ স্বরূপ, মার্কিন জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাসের 1.6% এ না পৌঁছে কমিয়ে 1.3% এ পৌঁছেছে, যেখানে ইউরোজোনের মুদ্রাস্ফীতি পূর্বাভাসের 2.5% এর পরিবর্তে 2.6%-এ উন্নীত হয়েছে। যাইহোক, পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, এবং জিডিপি প্রতিবেদনের তৃতীয় অনুমান দেখাতে পারে যে মার্কিন জিডিপি 1.3% এর বেশি হতে পারে। ইউরোজোনে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়েছে, কিন্তু তারপরও এই সূচকটি প্রতি মাসে কমবে বলে কেউ আশা করেনি। এমনকি সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো ওঠানামা করছে। অতএব, মার্কেটে শুধুমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবার ইউরো কেনার আনুষ্ঠানিক কারণ ছিল, ট্রেডাররা এটি সম্পূর্ণরূপে ব্যবহার করেছে। এছাড়াও, ইউএস পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার্স (পিসিই) মূল্য সূচক মে মাসে 2.8% এ অপরিবর্তিত ছিল। তবে মার্কেটের ট্রেডারদের প্রতিক্রিয়ায় সূচকের গতি কমে গেছে। সাধারণভাবে, আগের মতোই, যৌক্তিক এবং অযৌক্তিক উভয় কারণেই ইউরোর মূল্য বাড়ছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

5 মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। প্রথমে, এই পেয়ারের মূল্য 1.0838-1.0856 এরিয়া ব্রেক করে এবং তারপরে আবার সেখানে ফিরে আসে। সাধারণভাবে, শুধুমাত্র একটি সিগন্যাল গঠিত হয়েছিল। এই বাই সিগন্যালটি কার্যকর করা বেশ কঠিন ছিল, কারণ মার্কিন কোর পিসিই মূল্য সূচকের কারণে মার্কিন সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পূর্বাভাস নির্বিশেষে এই বৃদ্ধি অপ্রত্যাশিত ছিল। এই পেয়ারের মূল্য 1.0888 এর লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা তুলনামূলকভাবে কম রয়েছে।

সোমবারে ট্রেডিংয়ের পরামর্শ:

প্রতি ঘণ্টার চার্টে, বুলিশ কারেকশন অটুট রয়েছে, যা গত দুই সপ্তাহে ফ্ল্যাট প্রবণতার পাশাপাশি চলমান রয়েছে, কারণ EUR/USD পেয়ার 1.0804 এবং 1.0888-এর লেভেলের মধ্যে ট্রেড চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে মাঝারি মেয়াদে ইউরোর মূল্য হ্রাস পাওয়া উচিত, কারণ সামগ্রিক প্রবণতা নিম্নগামী রয়েছে। তবুও, মার্কেটের ট্রেডাররা অজানা কারণে ডলার কিনতে অস্বীকার করছে এবং এই পেয়ারের মূল্যের অস্থিরতাও কম রয়েছে। এই পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং চ্যানেলের নিচে কনসলিডেট হলে এই পেয়ারের মূল্যের নিম্নগামী প্রবণতা গঠিত হতে পারে।

সোমবার, নতুন ট্রেডাররা 1.0838-1.0856 এরিয়ার আশেপাশে সিগন্যাল খুঁজতে পারে। আপনি সেল সিগন্যাল বিবেচনা করতে পারেন, কিন্তু ইউরোর মূল্য যে কোনো মুহূর্তে বাড়তে পারে। অ্যাসেন্ডিং চ্যানেলের নিচে কনসলিডেশন ইউরোর মূল্যের বর্তমান ঊর্ধ্বমুখী মুভমেন্টের সমাপ্তির ইঙ্গিত দিতে পারে।

5M চার্টের মূল লেভেলগুলো হল 1.0483, 1.0526, 1.0568, 1.0611, 1.0678, 1.0726-1.0733, 1.0797-1.0804, 1.0838-1.0856, 1.0888-1.0896, 1.0940, 1.0971-1.0981। আজ, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোজোনে ম্যানুফ্যাকচারিং PMI প্রতিবেদনের চূড়ান্ত মান প্রকাশিত হবে৷ মার্কিন যুক্তরাষত্রের আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই গুরুত্বপূর্ণ হলেও বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নয়।

ট্রেডিংয়ের মূল নিয়মাবলী:

1) সিগন্যাল গঠন করতে কতক্ষণ সময় নেয় তার উপর ভিত্তি করে সিগন্যালের শক্তি নির্ধারণ করা হয় (রিবাউন্ড বা লেভেলের ব্রেকআউট)। যত দ্রুত এটি গঠিত হয়, সিগন্যাল তত শক্তিশালী হয়।

2) যদি ফলস সিগন্যালের উপর ভিত্তি করে নির্দিষ্ট লেভেলের কাছাকাছি দুটি বা ততোধিক পজিশন খোলা হয় (যা টেক প্রফিট শুরু করেনি বা নিকটতম লক্ষ্যমাত্রায় পৌছায়নি), তাহলে এই লেভেলে প্রাপ্ত পরবর্তী সমস্ত সিগন্যাল উপেক্ষা করা উচিত।

3) ফ্ল্যাট মার্কেটের সময়, যেকোন পেয়ারের একাধিক ফলস সিগন্যাল তৈরি হতে পারে বা কোন সিগন্যালের গঠন নাও হতে পারে। যাই হোক না কেন, ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়া মাত্র ট্রেডিং বন্ধ করাই ভালো।

4) ইউরোপীয় সেশনের শুরু থেকে মার্কিন ট্রেডিং সেশনের মাঝামাঝি সময়ে ট্রেডগুলো খোলা উচিত যখন সমস্ত পজিশন ম্যানুয়ালি ক্লোজ করতে হবে।

5) আপনি 30-মিনিটের টাইম ফ্রেমে MACD সূচক থেকে সিগন্যাল ব্যবহার করে ট্রেড করতে পারেন, তবে এটি শুধুমাত্র শক্তিশালী অস্থিরতার মধ্যে ব্যবহার করা উচিত এবং একটি স্পষ্ট প্রবণতা থাকতে হবে যা ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেল দ্বারা নিশ্চিত হওয়া উচিত।

6) যদি দুটি লেভেল একে অপরের খুব কাছাকাছি অবস্থিত হয় (5 থেকে 15 পিপস পর্যন্ত), সেগুলোকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে বিবেচনা করা উচিত।

চার্ট কীভাবে বুঝতে হয়:

সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হল সেই লেভেল যা কারেন্সি পেয়ার কেনা বা বিক্রি করার সময় লক্ষ্যমাত্রা হিসাবে কাজ করে। আপনি এই লেভেলগুলোর কাছাকাছি টেক প্রফিট সেট করতে পারেন।

লাল লাইন হল চ্যানেল বা ট্রেন্ড লাইন যা বর্তমান প্রবণতা প্রদর্শন করে এবং দেখায় যে এখন কোন দিকে ট্রেড করা ভাল হবে।

MACD নির্দেশক (14, 22, এবং 3) একটি হিস্টোগ্রাম এবং একটি সিগন্যাল লাইন নিয়ে গঠিত। যখন মূল্য এগুলো অতিক্রম করে, সেটি মার্কেটে এন্ট্রির একটি সিগন্যাল। ট্রেন্ড প্যাটার্ন (চ্যানেল এবং ট্রেন্ডলাইন) এর সাথে এই সূচকটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ ঘোষণা এবং অর্থনৈতিক প্রতিবেদন অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যেতে পারে এবং এগুলো একটি কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। অতএব, সেগুলোর প্রকাশের সময়, আমরা মূল্যের তীব্র ওঠানামা এড়াতে যতটা সম্ভব সাবধানে ট্রেড করার বা বাজার থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিই।

ফরেক্সে নতুন ট্রেডারদের মনে রাখা উচিত যে প্রতিটি ট্রেড লাভজনক হতে হবে না। একটি সুস্পষ্ট কৌশল এবং অর্থ ব্যবস্থাপনার বিকাশ হল দীর্ঘ মেয়াদে ট্রেডিংয়ে সাফল্যের চাবিকাঠি।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.